1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২১৪ বার দেখা হয়েছে

গাজীপুর মহানগরীর ভোগড়া ও বাসন সড়ক এলাকায় দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা। সকাল থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রবিবার (১০ অক্টোবর) সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে তারা প্রধান ফটকে লিগ্যাল নোটিশ দেখতে পান। নোটিশে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত কারখানা বন্ধের কথা জানানো হয়। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে সড়কে নামেন।

ইন্টারলিংক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিক ফাতেমা আক্তার, জসীম উদ্দিন, রোকেয়া বেগম ও রফিকুল ইসলামসহ অন্যান্যরা জানান, রাতে তারা কাজ শেষে নিজ নিজ বাসায় চলে যান। রবিবার সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে দেখেন বন্ধের নোটিশ ঝুলছে। কারখানা কর্তৃপক্ষ তাদেরকে কিছু না জানিয়েই বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। গত সেপ্টেম্বর মাসের বেতন আজ পরিশোধ করার কথা ছিল বলে জানান তারা।

একই মালিকের ভোগড়া এলাকার অপর একটি কারখানার শ্রমিকেরাও তাদের কারখানার প্রধান ফটকে বন্ধের ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রেখেছেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনও বক্তব্য না পাওয়া গেলেও তাদের লে-অফ নোটিশে উল্লেখ করা হয়েছে, করোনা মহামারির কারণে কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারখানাটি চালানোর সামর্থ্য কর্তৃপক্ষের নেই। তাই আইন অনুযায়ী আগামী ২৪ অক্টোবর পর্যন্ত কারখানার সব সেকশনে কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026