1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online

হোম রাজধানী তুরাগে ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৮৩ বার দেখা হয়েছে

সাভার প্রতিনিধি

রাজধানীর গাবতলী এলাকায় তুরাগ নদীতে একটি নৌকাডুবির ঘটনায় দুই শিশু ও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ৫ জন নিখোঁজ রয়েছে। শনিবার সকাল ৬টার  গাবতলী এলাকায় তুরাগ নদে একটি ভলগেটের সাথে ও নৌকার সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে তুরাগ নদীর আমিনবাজার এলাকা থেকে প্রায় ১৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি ডুবে গেলে শিশুসহ নিখোঁজ হয় সাত যাত্রী। ফায়ার সার্ভিসের ডুবরি দল তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মাদ আব্দুল হালিম বলেন, যাত্রী নিয়ে নৌকাটি পারাপারের সময় ভলগেটের সাথে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারের জন্য ডুবরি দল কাজ করছে বলেও জানান তিনি।

 

নৌকাডুবির পর আশপাশের অসংখ্য মানুষ এবং স্বজনরা আমিন বাজার এলাকায় নদীপাড়ে ভিড় করেছেন। রয়েছেন প্রশাসনের কর্মকর্তারাও। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করেছে। পুলিশ সদস্যরাও স্পিডবোট নিয়ে নদীতে ভাসমান মানুষ খুঁজছেন। নদীপাড়ে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স।

নৌ পুলিশ ফরিদ আহমেদ বলেন, দুটি নৌকায় ১৮ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ২ জন নারী ও ৬ জন শিশু। সকালে দুই নৌকা ধাক্কা খেয়ে ডুবে যায়। এই ঘটনার সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026