1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কিউকমের প্রতারণায় গ্রেপ্তার আরজে নীরব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২১৭ বার দেখা হয়েছে

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, এক গ্রাহক ৫৬ লাখ টাকার বেশি টাকার পণ্য ক্রয় করে টাকা পরিশোধ করেছেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি পণ্য হাতে পাননি। পরে কিউকমের অফিসে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। এমন অভিযোগে তিনি কিউকমের ব্যবস্থাপনা পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আরজে নীরবকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গত রোববার ধানমন্ডি থেকে কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পল্টন থানায় রিপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণা মামলা রয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারমূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের ধোঁকা দেওয়ার অভিযোগ রয়েছে কিউকমের বিরুদ্ধে।

পুলিশ জানাচ্ছে, কিউকম প্রায় লক্ষাধিক পণ্য অনলাইনে বিক্রি করত। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কিউকম ‘বিজয় আওয়ার’ ‘স্বাধীনতা আওয়ার’ ‘বিগ বিলিয়ন’ নামে দুই থেকে ১৫ দিন সময় দিয়ে ১ লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু সময়মতো কিউকম পণ্য সরবরাহ করতে পারছিল না। এ সময় বেশ কিছু ক্রেতা হতাশ হয়ে কিউকমে যোগাযোগ করে। কিউকম সেই সময় লাভে টাকা ফেরত দেওয়ার কথা বলে লাভের অংশ হিসেবে কোনো কোনো ক্রেতাকে চেক দিতে শুরু করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026