1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

প্রতারণায় এবার সিটি বাজার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৪৫ বার দেখা হয়েছে

এসএম মিন্টু প্রতারণার মাধ্যমে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ই-কমার্স ও এমএলএম প্রতিষ্ঠানগুলো। এভাবে অর্থ আত্মসাতের অপরাধে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কয়েকজনকে গ্রেফতারের পরও থেমে নেই এ ধরনের প্রতারণা।

প্রতারণার অভিযোগে ই-কমার্স ইভ্যালি, ই-অরেঞ্জ, রিং আইডি, ধামাকা, কিউকম ও এমএলএম এসপিসি ওয়ার্ল্ডের পর এবার সিটি বাজার নামে আরও একটি এমএলএম প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ পাতার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠানটি এরই মধ্যে প্রায় ৩০ হাজার গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বোরহান উদ্দিন নামে এক ব্যক্তি। সূত্র জানায়, এই চক্রের আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যারা আন্তর্জাতিক এমএলএমের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এমএলএম কোম্পানি সিটি বাজার চলতি বছরের জুনে তাদের কার্যক্রম শুরু করে। আকর্ষণীয় অফার পেয়ে প্রায় ৩০ হাজার গ্রাহক এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়। সম্প্রতি সিআইডির হাতে গ্রেফতার হওয়া আল আমিন ও তার স্ত্রী পরিচালিত এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের মতোই সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি বাজার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026