1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ খাদ্য উৎপাদনের পাশাপাশি বেড়েছে অপচয় ও ক্ষুধা

গাজীপুরে একই ঘরে প্রেমিক-প্রেমিকার রক্তমাখা লাশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২২৪ বার দেখা হয়েছে

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সাতানিপাড়া এলাকায় বুধবার রাতে এক বাড়ি থেকে প্রেমিক ও প্রেমিকার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে হৃদয় গমেজ (২৫) এবং ইভানা একই উপজেলার তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের স্বপন রোজারিওর মেয়ে ইভানা রোজারিও (২২)।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বুধবার সকালে খালি বাড়িতে হৃদয় গমেজকে তার মা উপজেলা সাব ভূমি রেজিস্ট্রি অফিসে যান জমি রেজিস্ট্রি করতে। সেখানে কাজ সেরে সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তিনি ঘরের বাইরের গ্রীলে তালা ও দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা খুলতে ডাকাডাকি করলেও কোন শব্দ না পেয়ে মা ঘরের খোলা জানালা দিয়ে উঁকি দেন। পরে ঘরের মেঝেতে ইভানা এবং হৃদয়ের দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ দৃশ্য দেখে হৃদয়ের মা চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যায়। পরে প্রতিবেশিরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ঘরের বারান্দার দেয়াল ভেঙ্গে মরদেহ দুইটি রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়।

 

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।

 

ওসি আরও জানান, ইভার ঘাড়ে এবং হৃদয়ের পেটে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। ইভানার মরদেহের উপরে হৃদয়ের লাশটি পড়ে ছিল। এ সময় হৃদয়ের হাতের পাশে রক্তাক্ত ছুরি ছিল। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তদন্তের পর বলা যাবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026