1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

যেসব বিদেশি চ্যানেল বর্তমানে সম্প্রচার হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২০১ বার দেখা হয়েছে

শেষপর্যন্ত দেশে ক্লিন ফিড হয়ে সম্প্রচার হয় এমন বিদেশি চ্যানেলগুলো আবার দেখা যাচ্ছে। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়ার পর চ্যানেলগুলো সম্প্রচারে আসে।

সরকারের নির্দেশনা ছিল, ক্লিন ফিড (বিজ্ঞাপনমুক্ত) ছাড়া বিদেশি টেলিভিশন চ্যানেল চলবে না। কিন্তু কেবল অপারেটররা ক্লিন ফিড হয়ে সম্প্রচার হয় এমন চ্যানেলগুলোও চালানো বন্ধ করে দেয়। এতে আবার বাঁধে বিপত্তি!

দেশে ক্লিন ফিড সম্প্রচার করে এমন বিদেশি চ্যানেল রয়েছে মূলত ২৪টি। সরকারের নির্দেশনার পর এ তথ্য জানা যায়। এর আগে সরকার জানায়, ক্লিন ফিড না এমন বিদেশি চ্যানেল বন্ধ করতে বলা হয়েছে; ক্লিন ফিড সম্প্রচার করে এমন চ্যানেল তো বন্ধ করতে বলা হয়নি। ক্লিন ফিড সম্প্রচার করে এমন ২৪টি বিদেশি চ্যানেল চালানো হোক। নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চ্যানেলগুলো হলো, বিবিসি, সিএনএন, আলজাজিরা এইচডি, ডিডাব্লিউ (ডয়েচে ভেলে), কেবিএস ওয়ার্ল্ড, এআরআই র্যাং গ টিভি, এনএইচকে ওয়ার্ল্ড, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স ২৪, লোটাস, ট্রাভেল এক্সপি এইচডি, আল কোরআন, টেন স্পোর্টস, ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফিক, দুবাই স্পোর্টস, মাস্তি টিভি, বিফরইউ মিউজিক, এমটিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস ৪।

সেই নির্দেশনার পর চ্যানেলগুলো দেখা যাচ্ছে বলে জানা গেছে। রাজধানীর তেজগাঁও, আজিমপুর, কলাবাগান, সূত্রাপুর এলাকায় স্টার স্পোর্টস, ন্যাশনাল জিওগ্রাফি, ডয়েচে ভেলের মতো বিদেশি চ্যানেলগুলো দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য কিছু জায়গা থেকেও জানা গেছে চ্যানেলগুলো সম্প্রচার করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026