1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ দেশের ক্রিকেটে প্রথম ‘ম্যানেজমেন্ট ড্রাফট’: ডি থ্রি ট্রফির ছয় দল পেল কোচিং স্টাফ ট্রফি উন্মোচিত হলো যবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার যুক্তরাষ্ট্রে ‘ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা’ গড়বে ভারতের এসার গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাতে সিউল যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ২৬ ব্লকে বিদেশি বিনিয়োগ চায় বাংলাদেশ

বিজয় দিবসে ৩১ বারের পরিবর্তে ৫০ বার তোপধ্বনি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২২০ বার দেখা হয়েছে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর হওয়ার কারণে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বারের পরিবর্তে ৫০ বার তোপধ্বনি (কামান দাগা) করা হবে। গত ৪ অক্টোবর কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে

 

গত ১৭ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সভায় অন্যান্য বছরের মতো ৩১ বার তোপধ্বনি করার সিদ্ধান্ত হয়।

কিন্তু গত ৪ অক্টোবর সেই কর্মসূচি সংশোধন করে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকা এবং দেশের সব জেলা ও উপজেলায় ৫০ বার তোপধ্বনি করা হবে।

 

ঢাকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়/সশন্ত্র বাহিনী বিভাগ এবং জেলা ও উপজেলার ক্ষেত্রে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষাসেবা বিভাগ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বলে চিঠিতে জানানো হয়েছে।

ঐতিহ্যগতভাবে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি করা হয়। তোপধ্বনি হচ্ছে প্রচলিত সামরিক সম্মান। বাংলাদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দেশের সূর্যসন্তানদের সম্মান জানানো হয়।

 

 

তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর হওয়ায় গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে উদযাপন শুরু হয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026