1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ‘ভেরিফিকেশন’ হচ্ছে: মন্ত্রী সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

ফের বাড়ছে করোনা, দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। একইসাথে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজারের বেশি মানুষের। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে ৪ লাখে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ১২২ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে পৌনে ৭ শ’। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৩৯ হাজার ৩৬৭ জনে।

এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৮০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪০ হাজারের বেশি। এনিয়ে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ২৩৭ জনে।

এদিকে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৯২ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ২৭ হাজার ২৭৩ জনের মৃত্যু হয়েছে।

অন্য দিকে দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯২৯ জনের এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ২৫ হাজার ১৩৩ জন। এনিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৬২ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৬২৫ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪৩ জনের এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ১৮ হাজার ৪৪০ জন। মহামারীর শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৫১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৫১৪ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৬১৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৯ হাজার ৮৮৩ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026