1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ইন্টারনেট ছাড়াও দেখা যাবে ইউটিউব!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

অনেক সময় আমরা এমন জায়গায় যাই বা ট্রাভেল করি, যেখানে ইন্টারনেট কানেকশন পাওয়া যায় না। তখন সময় কাটানোর জন্য ফোনই একমাত্র ভরসা হলেও ইন্টারনেট ছাড়া তা অচল।

কোথাও ট্র্যাভেল করার সময় এ সমস্যা সব থেকে বেশি হয়।

ইউটিউবের ক্ষেত্রে তাদের নিজস্ব কয়েকটি নিয়ম আছে। তাদের কন্টেন্টের ক্ষেত্রে কয়েকটি নিষেধাজ্ঞা রয়েছে। যেমন- অ্যাকসেসিং, রিপ্রোডিউসিং, ডাউনলোডিং, ডিস্ট্রিবিউটিং, ডিসপ্লেয়িং, ট্রান্সমিটিং, ব্রডকাস্টিং, সেলিং, লাইসেন্সিং, অল্টারিং, মডিফাইয়িং। ইউজাররা এসব রুল ফলো না করলে তাদের ইউটিউব অ্যাকাউন্ট টারমিনেট করে দিতে পারে সংস্থা।

ইউটিউবের প্রিমিয়াম ইউজাররা অফলাইনেও ভিডিও ডাউনলোড করতে পারে। ইউটিউব প্রিমিয়াম হলো গুগলের নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম। এখানে ইউজাররা এককভাবে প্রতি মাসে ১২৯ টাকার বিনিময়ে এর সুবিধা নিতে পারেন, প্রতি মাসে ১৮৯ টাকার বিনিময়ে পুরো পরিবার এ সুবিধা নিতে পারে। এখানে অ্যাড ফ্রি ভিডিও দেখার সুবিধা, অফলাইনে দেখার জন্য ভিডিও ডাউনলোড করা, ইউটিউবে অরিজিনাল সিরিজ দেখার সুবিধা, প্রিমিয়াম মিউজিক দেখার সুবিধা পাওয়া যায়।

আসুন জেনে নেই প্রিমিয়ামের ক্ষেত্রে কী ভাবে ভিডিও ডাউনলোড করতে হবে!

ধাপ ১- প্রথমেই ইউটিউব অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে। এরপর যে ভিডিওটি ডাউনলোড করতে হবে, সে ভিডিও চালাতে হবে।

ধাপ ২- ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। এটি ভিডিও প্লেয়ারের ডান দিকের নিচে রয়েছে।

ধাপ ৩- সেখান থেকে নিজেদের পছন্দ মতো ভিডিও কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে। যে কোয়ালিটির ভিডিও দরকার, সে অনুযায়ী বেছে নিতে হবে।

ধাপ ৪- এরপর সে ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে হাবে। সেটি কমপ্লিট হয়ে গেলে ডাউনলোড আইকনটি পরিবর্তন হয়ে ডাউনলোডেড হয়ে যাবে। অর্থাৎ ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে।

ডাউনলোড করা ভিডিও লাইব্রেরি অথবা অ্যাকাউন্ট ট্যাবসের মধ্যে থাকবে। এক্ষেত্রে প্রতি ৩০ দিন অন্তর একবারও যদি ইন্টারনেট না চালানো হয়, তাহলে সে ডাউনলোড করা ভিডিও আর দেখা যাবে না।

কিছু কিছু ক্ষেত্রে ক্রিয়েটারদের নিষেধাজ্ঞার জন্যও কয়েকটি ভিডিও ডাউনলোড করা যাবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026