1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

গায়ক নোবেলকে তালাক দিলেন স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

সমালোচিত সংগীত শিল্পী মাঈনুল আহসান নোবেলকে ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেছিলেন মেহরুবা সালসাবিল। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। কিন্তু দাম্পত্য জীবন সুখের হয়নি তাদের। বিভিন্ন কারণে নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর তালাক নোটিশ পাঠিয়েছেন সালসাবিল।

বুধবার দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মেহরুবা সালসাবিল। তিনি অভিযোগ করে বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’

সালসাবিল বলেন, ‘নোবেলের সাথে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে স্বাক্ষর করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে।’

তালাক নোটিশে সালসাবিল উল্লেখ করেছেন, স্ত্রী হিসেবে দুই বছরের খোরপোষ দিতে অক্ষমতা, স্বামীর মস্তিস্ক বিকৃত, কাবিনের শর্ত লঙ্ঘন, বিবাহ প্রদত্ত কাবিন শর্ত লঙ্ঘন, চরিত্রহীনতা ও নির্যাতনকারী, পরকীয়ায় লিপ্ত, প্রচণ্ডভাবে মারধর করে এবং মাদকদ্রব্য গ্রহণকারী হওয়ায় নোবেলের সাথে সংসার করতে চাইছেন না সালসাবিল।

এদিকে নোবেল নিজেও তার ফেসবুকে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন। বুধবার নিজের ফেসুবকে লিখেছেন, ‘ডিভোর্সড’। তাতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ভারতের ‘সারেগামাপা’ রিয়েলিটি শো থেকে পরিচিতি পেয়েছেন মাঈনুল আহসান নোবেল। খ্যাতি পাওয়ার পর বিভিন্ন বিতর্কে জড়িয়েছে তার নাম। দেশের জাতীয় সংগীত পরিবর্তন থেকে শুরু করে লিজেন্ড শিল্পীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026