1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

প্রতারণার মামলায় নিরাপদ ডটকমের পরিচালক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মামলার বাদী ফাহিম হোসেন মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ২ মাস আগে একটি স্মার্টফোনের জন্য ১৪ হাজার টাকা পরিশোধ করেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ওই ফোন তাঁকে দেওয়া হয়নি। পরে বিভিন্ন সময় ওই প্রতিষ্ঠানে ফোন করেও তিনি সাড়া পাননি। এদিকে কিছুদিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় কারও সঙ্গে যোগাযোগও করতে পারছেন না তিনি। এ কারণে মামলা করেছেন।

এর আগে গত ১১ জুলাই প্রতারণার আরেকটি মামলায় নিরাপদ ডটকমের প্রধান নির্বাহী শাহরিয়ার খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

সিআইডির তথ্যমতে, নতুন মামলায়ও শাহরিয়ার খানকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকটি ই–কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। আকর্ষণীয় দামে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে শত শত কোটি টাকা নিয়েছে এসব প্রতিষ্ঠান। এখন গ্রাহকদের পণ্য বা টাকা ফেরতের কোনোটিই করছে না এসব প্রতিষ্ঠান। প্রতারণার অভিযোগে এরই মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, ই–অরেঞ্জ, ধামাকা, এসপিসি ওয়ার্ল্ড, কিউকমের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তিদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026