1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহবান ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে দেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে: রাষ্ট্রপতি লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার থার্ড টার্মিনাল চালু হলে কেমন সেবা পাবেন যাত্রীরা? বিমান বাহিনীর ৭৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

সব রাজনৈতিক দলের ঐকমত্যে নির্বাচন কমিশন চান সিইসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৮ বার দেখা হয়েছে

পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন হওয়া উচিত।

বুধবার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কে এম নূরুল হুদা  বলেন, পরবর্তী কমিশন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। অবশ্যই এটা হওয়া উচিত। আমি এটিকে সমর্থন করি। যেন নতুন কমিশন সবার সমর্থনযোগ্য হয়।

তিনি আরও বলেন, নতুন কমিশন কী হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের মতামত থাকে না। কমিশনের কাছে সাধারণত মতামত চাওয়া হয় না। যদি চাওয়া হয় তাহলে আমরা কমিশন বসে দেখবো, আমাদের কোনো মতামত আছে কিনা।

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া জানতে চাইলে কে এম নূরুল হুদা বলেন, এটি তো রাষ্ট্রপতি করতে পারেন। গত বছর যেমন রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। এটি তো রাষ্ট্রপতির বিষয়। সেটি আমরা বলতে পারবো না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026