অনলাইনে সক্রিয় আন্তর্জাতিক প্রতারক চক্রচ্যারিটি অনুদান ও দামি গিফট দেওয়ার নামে প্রতারণা
রিপোর্টার
আপডেট :
রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
২২৪
বার দেখা হয়েছে
শাহ্ দিদার আলম নবেল, সিলেটঅনলাইনে ওত পেতে আছে আন্তর্জাতিক প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বন্ধু সেজে প্রতারণার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। চ্যারিটি অনুদান হিসেবে কোটি কোটি টাকা, ডলার-পাউন্ড, সোনা-ডায়মন্ডের অলঙ্কারসহ দামি গিফটের লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। প্রতারিত হওয়ার পর লোকলজ্জায় এসব ঘটনা ফাঁস করছেন না ভুক্তভোগীরাও। তাই চক্রের প্রতারণাও বেড়ে চলেছে দিন দিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এ রকম প্রতারিত ব্যক্তিরা লোভে পড়েই সর্বস্বান্ত হচ্ছেন। সচেতনতা ছাড়া এমন প্রতারণা বন্ধ করা সম্ভব নয়।বিস্তারিত