1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

শাহজাদপুরে সংঘর্ষে নিহত ১, মহিলাসহ আহত ২০

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল কৈজুরি ইউনিয়নের গোপালপুর ও পূর্বচরকৈজুরি গ্রামে দু পক্ষের হামলা সংঘর্ষে ১ জন নিহত ও ২০জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোঞ্জের আলী খাঁ (৬০) পূর্বচর কৈজুরি গ্রামের মৃত মহরম খাঁর ছেলে। সংঘর্ষে আহতরা  হলেন-মামুন(২২), শফিকুল(৩৫), আইয়ুব আলী (৪৫), রেবা খাতুন (৪০), রঞ্জিতা (১৮), ছবি খাতুন (৫০), আমেনা খাতুন (৫৫), আনোয়ারা (৬৫), নাসিমা খাতুন (৩৫), আবু বক্কার (১৩), ইয়ামিন (২০), চম্পা (৩৫), আয়শা (৩৫), উর্মি (২০), কালু (২৪), সাইফুল (৩০), মনি (২৬), কামাল (১৭), রেজিনা (৪০) ও আমিরুল(২২)।

এলাকাবাসী জানায়, প্রায় ঘণ্টাব্যাপী এ হামলা সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নারী,পুরুষ ও শিশুরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, ফালা, হলঙ্গা, হাসুয়া, রামদা, ঢাল, সর্কি নিয়ে একপক্ষ অপরপক্ষের উপর ঝাপিয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ৬টি বাড়িঘর ভাঙচুর ও ধান, চাল, গরু, ছাগল ও আসবাবপত্র লুটপাট করা হয়। এ হামলা সংঘর্ষে প্রতিপক্ষের ফালা ও হাতুড়ির আঘাতে কৈজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের গোঞ্জের আলী খাঁ ওই ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিক গ্রুপের লোকের ফালা ও হাতুড়ির আঘাতে নিহত হয়েছেন।

কৈজুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য চুন্নু গ্রুপের নাসিমা, আয়শা, সাইফুল ও রেজিনা বলেন, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিক গ্রুপের লোকজন তাদের উপর অতর্কিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাধা দিলে গোঞ্জেরকে ফালা ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে।

এ বিষয়ে ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল গফুর প্রামানিকের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার পক্ষেও কেউ কোন বক্তব্য দিতে রাজি হননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা কিনা।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026