1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

আলেশা মার্টের অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ অনলাইন কেনাকাটায় বাড়ছে আতঙ্ক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার দেখা হয়েছে

হামিদুর রহমান: সময়মতো পণ্য না পাওয়ার পাশাপাশি অনলাইনে পরিশোধ করা পণ্যের দাম রিফান্ড পাওয়ার ক্ষেত্রেও অনিশ্চয়তা বাড়ছে। এমন পরিস্থিতিতে অনলাইন মার্কেটপ্লেসে বিনিয়োগকারী গ্রাহকরা আতঙ্কে দিন পার করছেন। আর সময় মতো পণ্য না পাওয়ায় গ্রাহকদের ক্ষোভও বাড়ছে। এ ক্ষোভ থেকেই গতকাল রাজধানীর বনানীতে অনলাইন মার্কেটপ্লেস আলেশা মার্টের অফিসের সামনে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।

বিক্ষোভকারীরা জানান, পণ্য সরবরাহের জন্য বারবার সময় পরিবর্তন করা হয়। পণ্যের জন্য আলেশা মার্টের অফিসে ফোন করা হলেও কোনো সদুত্তর মেলে না। নির্ধারিত সময়ের পর মাস পেরিয়ে গেলেও পণ্য সরবরাহ করা হয় না। ই-ভ্যালিতে পরিচিত অনেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার পর আলেশা মার্টে বিনিয়োগকারীও আতঙ্কে রয়েছেন। আলেশা মার্ট থেকে পণ্য বা রিফান্ড না পেয়ে ভোগান্তির কথা জানালেন তিতুমীর কলেজের শিক্ষার্থী আহসান রাব্বি।

নিজের লোভ আর ভুল স্বীকার করে ক্ষোভ ঝাড়লেন আলেশা মার্টের আরেক ভুক্তভোগী গ্রাহক সোহেল রানা। তিনি বলেন, ‘আমার মোটরসাইকেলের অর্ডার ছিল। সরবরাহের তারিখ পেরিয়ে প্রায় দেড় মাস হলো, এখনও মোটরসাইকেল পাচ্ছি না। কল সেন্টারে ফোন করেও সঙ্গে সঙ্গে রেসপন্স পাওয়া যায় না। শেষমেশ আমার বাইকের টাকা রিফান্ড চেয়েও পাচ্ছি না। অনেক কষ্ট করে দিনের পর দিন টাকা জমিয়ে আলেশা মার্টে বিনিয়োগ করেছি। এখানে যারা এসেছে সবার অবস্থা প্রায় একই। উপায় না পেয়ে আমরা আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নিয়েছি। জানি না কবে আমি আমার টাকা ফিরে পাব।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026