1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ইভ্যালির অফিস বন্ধ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪২ বার দেখা হয়েছে

ফেসবুক পেজে অফিস বন্ধের ঘোষণা দিয়েছে ইভ্যালি। বৃহস্পতিবার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এর পরেই প্রতিষ্ঠানটি আবার বন্ধ ঘোষণা করা হলো।

শনিবার ইভ্যালির ফেসবুক পেজে অফিস বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মীরা এখন বাসায় থেকে অফিসের কাজ করবেন। ‘হোম অফিস’এর মধ্যেও ইভ্যালির সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে বলে গ্রাহকদের আশ্বস্ত করা হয়।

ইভ্যালির ফেসবুক পেজে দেয়া ওই পোস্টে আরো বলা হয়, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইভ্যালি এমপ্লয়িগণ নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। হোম অফিস পদ্ধতিতে ইভ্যালির সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান থাকবে। আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। ইভ্যালির উপর আস্থা রাখুন, পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।

ইভ্যালির ওই পোস্টের নিচে বুশরা খানম নামে একজন মন্তব্য করেছেন, ‘আস্থা রেখে, ভরসা করে একবার তো ঠকেছে, আবার আস্থা, ভরসার মূল্য কতটা পাবে গ্রাহক! তা নিয়েই চিন্তিত।’

রেজাউল করিম নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘দারুন ভদ্রতার সাথে পালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া যেতে পারে। ইভ্যালি এ ঘোষণার সাথে এটাও শিখিয়ে দিলো। আপনারা সবাই বাসায় অফিস করেন। শুভ কামনা।’

সামির সরকার নামে একজন লিখেছেন, ‘রাসেল ভাইকে মুক্তি দিয়ে উনাকে সময় দেয়া হোক এবং নিয়ম-নীতির মধ্যে ব্যবসা করার সুযোগ দেয়া হোক। রাসেল ভাই এবং ইভ্যালি টিকে থাকলে বেঁচে থাকবে ৮০ লাখ পরিবারের স্বপ্ন। আর ইভ্যালি না থাকলে স্বপ্নের পাশাপাশি কবর হয়ে যাবে হাজারো প্রাণ।’

এর আগে গত জুন মাসের মাঝামাঝি সময়ে ইভ্যালি তাদের অফিস বন্ধ রেখেছিল। তবে সেসময় তারা জানিয়েছিল, করোনার সংক্রমণ বাড়ায় অফিস বন্ধ রেখে হোম অফিস করবেন প্রতিষ্ঠানের কর্মীরা। পরে গত ২২ আগস্ট পুনরায় ইভ্যালি তাদের অফিসে কার্যক্রম শুরু করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026