1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

আগামী বাণিজ্য মেলা পূর্বাচলে, শুরু ১ জানুয়ারি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৬ বার দেখা হয়েছে

রাজধানীর পূর্বাচলে স্থাপিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে এ বছরই প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নিয়েছিলো রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। কিন্তু করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন সংক্রমণ কমে এসেছে। তার পরিপ্রেক্ষিতে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলে আয়োজনের অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে মাসব্যাপি এ আয়োজন। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক চিঠিতে ইপিবিকে মেলা আয়োজনের অনুমোদন দিয়েছে।

১৯৯৫ সাল থেকে ঢাকার শেরে বাংলা নগরে এ মেলার আয়োজন করে আসছে ইপিবি। এতে দেশ-বিদেশের কয়েকশ’ প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে থাকে। এ মেলা থেকে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অনেক রপ্তানি আদেশ (অর্ডার) পেয়ে থাকে। এছাড়া রাজধানীবাসিসহ দেশের বিভিন্ন জেলার নাগরিকরাও মেলায় গিয়ে কেনাকাটা করেন। গত কয়েক বছর ধরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বলা যায় উৎসবমুখর পরিবেশে মানুষ কেনাকাটা করে থাকেন।

কিন্তু এই মেলা আয়োজনের কোনো স্থায়ী অবকাঠামো ছিলো না। এছাড়া পূর্বাচলের নতুন শহরের ৪ নং সেক্টরে ২০ একর জমির ওপর ২০১৭ সালের অক্টোবরে মেলার অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার। চায়না স্টেট কনষ্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এ অবকাঠামো নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে ৭৭৩ কোটি টাকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026