1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

মেয়েদের টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে মেগান শুটকে ছাড়িয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন শ্রী চারানির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ইতিহাসের আরেকটি পাতায় জায়গা করে নিলেন শ্রী চারানি। দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছোঁয়া এই স্পিনার এবার গড়লেন বিশ্বরেকর্ড। মেয়েদের টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে মেগান শুটকে ছাড়িয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখন তার।

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখা চারানির এবারের হালনাগাদে ১৮ রেটিং পয়েন্ট বেড়েছে। ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট এখন ৮১৭।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ডটি এতদিন ছিল অস্ট্রেলিয়ান পেসার শুটের, ৮০৬। তাকে টপকে বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন চারানি।

চারানি ও শুট ছাড়া টি-টোয়েন্টিতে ৮০০ পয়েন্ট স্পর্শ করতে পেরেছেন আর কেবল একজন। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোনের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৮০২।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে ভারতকে সোনা এনে দেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চারানি। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে স্রেফ ১৩ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। আসরে তিন ম্যাচ খেলে তার প্রাপ্তি ৮ উইকেট।

ফাইনালে তিন উইকেট নেওয়া দীপ্তি শার্মা ৭৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে সোফি এক্লেস্টোনের পয়েন্ট ৭২৩।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন স্মৃতি মান্ধানা। লঙ্কানদের বিপক্ষে ফাইনালে ৭৯ রান করে বাঁহাতি স্টাইলিশ ব্যাটার এক ধাপ এগিয়ে আছেন ঠিক পঞ্চম স্থানে।

আগের মতো ব্যাটারদের মধ্যে চূড়ায় অস্ট্রেলিয়ার বেথ মুনি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ১৮২ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের মধ্যে তিন ধাপ এগিয়ে তার অবস্থান এখন চতুর্থ।

ওয়ানডে ব্যাটারদের মধ্যে যথারীতি শীর্ষে মান্ধানা। বোলারদের তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে চূড়ায় অ্যাশলি গার্ডনার।

সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তালা ঝুলানো নয়

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026