1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সংসদের চতুর্দশ অধিবেশন মঙ্গলবার ফের শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৮ বার দেখা হয়েছে

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন টানা ৯ দিন মুলতবির পর আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় আবার শুরু হচ্ছে।

 

গত ১ সেপ্টেম্বর এ অধিবেশন শুরু হয়। ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলার পর মুলতবি করা হয়।

 

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

 

ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

 

সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী এ অধিবেশন আহ্বান করা হয়।

 

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা ছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রয়োজনে অধিবেশনের কার্যকাল বাড়ানো হয়েছে।

 

পরের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আবার শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026