1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

‘প্যাকেজের ফাঁদে ফেলে যেভাবে গ্রাহকের পকেট কাটছে অপারেটরগুলো’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ বার দেখা হয়েছে
অত্যন্ত চাতুরতার সাথে বিভিন্ন ধরনের লোভনীয় ইন্টারনেট প্যাকেজের ফাঁদে ফেলে দেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটররা সাধারণ গ্রাহকদের পকেট কাটছে বলে অভিযোগ করেছে টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)।
আজ রোববার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান টিক্যাবের আহ্বায়ক মুর্শিদুল হক।
তিনি বলেন, “আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজগুলো পর্যালোচনা করে দেখতে পেয়েছি তারা নির্দিষ্ট কিছু প্লাটফর্মের জন্য বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ বিক্রি করছে। যেমন গ্রামীণফোন- জি৫, হইচই, বায়োস্কোপ, স্কাইপ, জুম, টিমস, ডুয়ো, সোস্যাল প্যাক, ইউটিউব, টিকটক, জিপি মিউজিক; বাংলালিংক- টফি অ্যাপ, ফেসবকু, ইমো, টিকটক, ইউটিউব, বিপ, স্টুডেন্ট প্যাক; রবি- সোস্যাল, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস্অ্যাপ, জুম, টিমস, গুগল ক্লাসরুম, স্কাইপ, ইমো; টেলিটক- শুধুমাত্র বিভিন্ন অ্যাপের জন্য এবং এয়ারটেল- লাইকি, ফেসবুক ম্যাসেঞ্জার, গুগল ক্লাসরুম ইত্যাদি অ্যাপসগুলো শুধু ব্রাউজ করার শর্তে ইন্টারনেট প্যাকেজ বিক্রি করছে। এতে করে অনেক গ্রাহক প্যাকেজের ডিটেইলস না জেনে লোভনীয় অফারের ফাঁদে পড়ে প্যাকেজ নিলেও দেখা যাচ্ছে নির্দিষ্ট অ্যাপ ছাড়া ইন্টারনেট কাজ করছে না। ফলে তা অনেকাংশে অব্যবহৃত থাকা অবস্থাতেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আবার অনেকে জেনে প্যাকেজ নিলেও পুরো প্যাকেজ ব্যবহারের আগেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফলে বেশির ভাগ ক্ষেত্রে পুরোপুরি ব্যবহার না করেই গ্রাহকদের সম্পূর্ণ প্যাকেজের টাকা পরিশোধ করতে হচ্ছে। ””বিস্তারিত
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026