1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

টেলিটকেই অবৈধ ভিওআইপি বাণিজ্য বিটিআরসির তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য, দেদার ভুয়া সিম নিবন্ধন, শনাক্ত করতে নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকএকজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা সম্ভব। অথচ একটি চক্র অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায় টেলিটকের ৩ হাজার ৪০০ সিম ব্যবহার করে আসছিল। এর সঙ্গে জড়িত সরকারি প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেডের কিছু অসাধু কর্মকর্তা। তাদের যোগসাজশে ভুয়া নিবন্ধনের মাধ্যমে চক্রটি এসব সিম সংগ্রহ করেছে। প্রথমবার নিবন্ধিত সিমের বায়োমেট্রিক নমুনা বিভিন্ন সময় অ্যাকটিভেশন অ্যাপে সন্নিবেশের মাধ্যমে উত্তোলন করা হয় একাধিক সিম। এসব সিমের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, একজন গ্রাহক এক দিনেই ১৪ বার একই রিটেইলার পয়েন্টে গিয়ে বায়োমেট্র্কি নমুনা দিয়ে গভীর রাতেও (রাত ৩টা ১৮ মিনিট) দোকান খুলে আঙুলের ছাপ দিয়ে সিম সংগ্রহ করেছে, যা অবাস্তব। শুধু তা-ই নয়, একটি সিমে একই সঙ্গে ৮০টির বেশি মোবাইল নম্বর নেটওয়ার্কে যুক্ত ছিল, যা স্বাভাবিক নয়। অর্থাৎ এসব সিম দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করা হয়েছে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে খোদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তদন্ত প্রতিবেদনে। ২৩ জুন প্রতিবেদন জমা দেয় বিটিআরসির তদন্ত কমিটি। এতে ছয় দফা সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে প্রতিবেদনটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিটিআরসির অবৈধ ভিওআইপি অভিযানে টেলিটকের ৩ হাজার ৪০০টি সিম একসঙ্গে জব্দ করা হয়। তা নিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। আর টেলিটকের কারা ভিওআইপি বাণিজ্যের সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে টেলিটক কর্তৃপক্ষকে বলা হয়েছে। উদ্ধার অভিযানের সময় যে মামলা হয়েছে, সেগুলোর তদন্তকাজ চলছে।’

বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026