1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

এমপি ও উপজেলা চেয়ারম্যানের টিকাকাণ্ড, ২ স্বাস্থ্য কর্মকর্তাকে শোকজ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৪৩ বার দেখা হয়েছে

বৃদ্ধের শরীরে এমপির টিকা প্রয়োগ এবং বাসায় বসে অপ্রশিক্ষিত কর্মীর কাছে উপজেলা চেয়ারম্যানের টিকা গ্রহণের ঘটনায় রাজশাহীর দুটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাকে (টিএইচও) শোকজ করা হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদারের নির্দেশনা অনুযায়ী জেলার সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার তাদের শোকজ করেছেন। এই দুই টিএইচও হলেন- বাগমারার ডা. গোলাম রাব্বানী এবং তানোরের বার্নাবাস হাঁসদা।

গত শনিবার রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এক বৃদ্ধের শরীরে নিজ হাতে করোনাভাইরাসের টিকা পুশ করে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন। তখন টিএইচও ডা. গোলাম রাব্বানীও উপস্থিত ছিলেন। প্রশিক্ষিত না হয়েও ইঞ্জিনিয়ার এনামুল হক কীভাবে টিকা পুশ করলেন সেই ব্যাখা দিতে টিএইচও ডা. গোলাম রাব্বানীকে শোকজ করা হয়েছে।

অন্যদিকে গত মঙ্গলবার তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না তার সরকারি বাসভবনে বসে টিকা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী জহির উদ্দিন ও পুটার মো. নাসিম গিয়ে তাকে টিকা দিয়ে আসেন। এভাবে কাউকে বাসায় গিয়ে টিকা প্রয়োগ করার সুযোগ নেই। আবার স্বাস্থ্যকর্মী জহির উদ্দিন না দিয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী নাসিম উপজেলা চেয়ারম্যানের শরীরে টিকা প্রয়োগ করেন। নাসিমের এ ব্যাপারে কোনো প্রশিক্ষণও নেই।

এ ঘটনায় তানোরের টিএইচও ডা. বার্নাবাস হাঁসদাকে শোকজ করা হয়েছে। ডা. বার্নাবাস হাঁসদা বলেন, সিভিল সার্জন স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমার কাছে ব্যাখা চেয়েছেন। তিনি অফিসে একটা চিঠিও পাঠিয়েছেন। তবে আমি এখন ঢাকার পথে। তাই চিঠিটি দেখিনি।

বুধবার দুপুরে যোগাযোগ করা হলে শোকজের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি বাগমারার টিএইচও ডা. গোলাম রাব্বানী। সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, দুটি ঘটনার ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু এটুকুই বলতে পারি। এর বেশি কিছু বলা যাবে না।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, দুই উপজেলার দুটি ঘটনা আমার দৃষ্টিতে আসার পর পদক্ষেপ নেওয়ার জন্য সিভিল সার্জনকে বলে দিয়েছি। তিনি শোকজও করেছেন। আশা করছি দুই-এক দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা পেয়ে যাব। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026