1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগে ফেসবুকের আগ্রহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

ফেসবুক বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের উপস্থিতিতে আজ সোমবার ফেসবুক কর্তৃপক্ষ ও বিটিআরসির মধ্যে বিনিয়োগ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক এ আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: আফজাল হোসেন এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার বক্তব্য দেন। বৈঠকে ফেসবুকের সিঙ্গাপুর আঞ্চলিক কার্যালয় থেকে বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি সাবনাজ রশিদ দিয়া, হেড অব কানেকটিভি টম সি, ভার্গিস ও কানেকটিভিটি এফেয়ার্স কর্মকর্তা তাহানি ইকবাল ফেসবুকের প্রতিনিধিত্ব করেন। বৈঠকে বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ বাংলাদেশের টেলিকমখাতের অগ্রগতির চিত্র উপস্থাপন করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশের টেলিকম খাতের সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন ডিজিটাল সংযোগ খাত বিনিয়োগের একটি থ্রাস্ট সেক্টর। আমাদের ডিজিটাল অবকাঠামো গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়-এর দিকনির্দেশায় যুগান্তকারী অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, কোভিডকালে দেশের মানুষের অচল জীবনযাত্রাকে ডিডিটাল সংযোগের অসামান্য অগ্রগতির কারণে সচল রেখেছে।
২০১৮ সালে বার্সিলোনায় মোবাইল কংগ্রেসের সাইড লাইনে ফেসবুক কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত বৈঠকের সফলতা তুলে ধরে মন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বৈঠকটি ছিলো খুবই ফলপ্রসূ। তারই ধারাবাহিকতায় ফেসবুকের সাথে সম্পর্কের বরফগলা শুরু হয়। শক্তিশালী নেটওয়ার্ক যত সম্প্রসারিত হবে ফেসবুকের ব্যবহারকারী তত বাড়বে, এতে ফেসবুকও অনেক বেশি লাভবান হবে। তিনি বাংলাদেশে ফেসবুকের বিনিয়োগ ক্ষেত্র ও এই বিষয়ক পরিকল্পনা বাস্তবায়নে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাস্তবায়ন ত্বরান্বিত করতে ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করে। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশে এক্সপ্রেস ওয়াইফাই, টেরাগ্রাফ, ওপেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক এবং জিরো রেটেট প্রোগ্রামের কার্যক্রম তুলে ধরেন। বর্তমানে দেশে ৪ কোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ব্যবহারকারি দিক থেকে বিশ্বে বাংলাদেশ দশম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026