1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২২৪ রোগী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৮৯ বার দেখা হয়েছে

সারা দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৩ জন।

রোববার (৮ আগস্ট) বিকেলে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ৭ আগস্ট সকাল ৮টা থেকে ৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২২৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে নতুন করে ২১১ এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন।

nagad
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৬ জনে। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯০০ জন আর অন্যান্য বিভাগে সর্বমোট রোগী ভর্তি আছেন ৪৬ জন।

এর আগে গতকাল শনিবার ২০৪ জন ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার ২১৪, বৃহস্পতিবার ২১৮, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৬৪ ও সোমবার দেশে সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে রোববার (৮ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৫৪৩ জন। তাদের মধ্য থেকে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন হাজার ৫৮৭ জন রোগী।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে থাকা তথ্যে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০টি মৃত্যুর তথ্য পাঠিয়েছে। আইইডিসিআর এখানে কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি। কোনো মৃত্যু ডেঙ্গুজনিত বলেও নিশ্চিত করেনি তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026