1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জিতলেও রাফিনিয়াকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল হৃদয়ের কোনো সংকেত অবহেলা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ৩ বান্ধবীকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন অবৈধ নয়: হাই কোর্ট বিদেশে এমপিদের কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইএসজিবিজনেস অ্যাওয়ার্ডসে’ সম্মাননা পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে কী প্রস্তাব দিল বাংলাদেশ? নেপালি কাঠখোদাই শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশ-এর শারদীয় আয়োজন এবার ১০ এয়ারবাস কিনতে আলোচনা করছে বিমান ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রোববার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে

করোনা সংক্রমণ রোধে ৮ আগস্ট রোববার ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া কঠোর বিধিনিষেধ চলাকালীন আগামী ৯ এবং ১০ আগস্ট সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে লেনদেন। বিকেল সাড়ে চারটার মধ্যে শেষ করতে হবে লেনদেন পরবর্তী কার্যক্রম। সেই সঙ্গে সীমিত জনবল দিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিপ্রয়োজনীয় বিভাগের কার্যক্রম চালানোর অনুমতিও দেয়া হয়েছে।

গ্রাহকের নগদ টাকার চাহিদাপূরণে অনলাইন ব্যাংকিং ও এটিএম বুধ সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি রফতানির বিশেষ প্রয়োজনে সার্বক্ষণিক খোলা রাখা শাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

এদিকে, ব্যাংকের লেনদেন রবিবার বন্ধ থাকায় এদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে। আর ব্যাংকিং লেনদেনের সঙ্গে মিল রেখে আগামী সোম ও মঙ্গলবার পুঁজিবাজারের লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026