1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

চিত্রনায়িকা পরীমনি আটক র‌্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকচিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন র‌্যাবের কর্মকর্তারা। আজ বুধবার রাতে পরীমনিকে রাজধানীর বনানীর বাসা থেকে আটক করা হয়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, পরীমনিকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কর্নেল কে এম আজাদ জানান, রাত সোয়া আটটার দিকে র‌্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র‌্যাব সদর দপ্তরের পথে রওনা হন। পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এর আগে আজ বিকেলে র‍্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে আসেন পরীমনি। লাইভে তিনি বলেন, দিনদুপুরে কে বা কারা তাঁর বাসায় আক্রমণ করেছে। তিনি থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাঁকে বাঁচানোর আহ্বান জানান।

পরীমনির বাসায় অভিযান চালানোর সময় তাঁকে আটক করে র‌্যাব। পরে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়।
পরীমনির বাসায় অভিযান চালানোর সময় তাঁকে আটক করে র‌্যাব। পরে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়।ছবি: সাইফুল ইসলাম
বারবার র‍্যাব সদস্যরা পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খুলছিলেন না তিনি। বিকেল ৪ টা ৩৫ মিনিটে দরজা খুলে দেওয়া হলে র‍্যাব সদস্যরা ভেতরে ঢোকেন। এরপর শুরু হয় তল্লাশি।পরে একপর্যায়ের পরীমনিকে আটক করা হয়। র‌্যাব সদস্যরা নানা বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

র‌্যাব সূত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তারের ঘটনার ধারাবাহিকতায় চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026