1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

টাকা দিন ভাইরাল করে দিব, হেলেনার অডিও ফাঁস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

সাখাওয়াত কাওসার‘টাকা টুকা দিবে? টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ।’ কথাগুলো অপরপ্রান্তের অজ্ঞাত একজনকে বলছিলেন র‌্যাবের হাতে গ্রেফতার আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী এবং জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীর (হেজা)। কথোপকথনের একটি অডিও ক্লিপস এ প্রতিবেদকের হাতে এসেছে। অপর একটি অডিও ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে বলছিলেন, মেহেদী নামের একজন মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার জন্য। তাহলে তাকে মালয়েশিয়ার ব্যুরো চিফ বানিয়ে দিবেন। অন্যদিকে, হেলেনার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ। তবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

এদিকে, প্রথম অডিও ক্লিপসের অপরপ্রান্তের অজ্ঞাত ব্যক্তি হেজা-কে বলছিলেন, কাল পরশু নতুন একটা গেস্ট পাঠাব। বিএনপির এক নেতা আছে তো! হেজার প্রশ্ন ছিল, বিএনপি না আওয়ামী লীগ? অপরপ্রান্ত থেকে বলা হচ্ছিল, আরে বিএনপির। মোংলার রামপাল আছে না? ওখানের এমপি ইলেকশন করছিল। হেজা বলছিলেন, ‘টাকা টুকা দিবে?’

অজ্ঞাত সেই লোক বলছিলেন, আরে নাহ। এমনি যাবে। হেজার উত্তর ছিল, টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ। অপরপ্রান্ত থেকে ওই ব্যক্তি বলছিলেন, প্রাথমিক স্টেজে তো চাওয়া যায় না! আগে ইনভলব করি। এদের তো পরে মুরগি বানাব। আরেকটি ক্লিপসে হেলেনা জাহাঙ্গীর ও তার ব্যক্তিগত সহকারীর মধ্যকার কথোপকথনে হেজা বলছিলেন, মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএস-এ। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি ৫ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি এপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।
অপরপ্রান্ত থেকে পিএস বলছিলেন, আজকে কি কল করেছিল ম্যাম? হেজা বলছিলেন, নানান মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা? অপরপ্রান্ত থেকে বলছে, পারভেজের কথা কি বলে? হেলেনা বলেন, ওর কথা বাদ। তুমি বল মাসে ১ লাখ করে টাকা দেন। ৫/৬ মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দিব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার। আমাকে দিয়েন না। অফিসকে দেন। মামলার তদন্তের বিষয়ে ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আমাদের কাছে থাকা অপর মামলার তদন্ত চলছে। আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছি। এই মামলায় হেলেনাকে রিমান্ডের আবেদন করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026