1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সাইবার টিম গড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর : র‌্যাব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের ছিল নিজস্ব সাইবার টিম। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচার-প্রচারণার জন্য এই সাইবার টিম কাজ করতো। আজ শনিবার উত্তরা র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, যেসব জিনিস মানুষের কাছে প্রচার করা দরকার ছিল সাইবার টিম হেলেনা জাহাঙ্গীরের হয়ে সেসব জিনিস প্রচার করতো। হেলেনা জাহাঙ্গীরের আইডি ছাড়াও বিভিন্ন গ্রুপ বা আইডি থেকে সেসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হতো। এটা পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করতেন হেলেনা জাহাঙ্গীর। এছাড়া ফেসবুকে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য আসলে সাইবার টিম মন্তব্যকারীদের প্রতিহত করতো বলেও জানান তিনি।

এসময় আল মঈন আরও বলেন, তিনি মনে করতেন তিনি (হেলেনা জাহাঙ্গীর) ঠিক আছেন। আর আমরা সবাই ভুল। এ ধরনের একটি মতাদর্শে তিনি তার মাইন্ড সেটাপ করে নিয়েছিলেন।

ত্রাণ বিতরণের জন্য ‘পল্লী মাতা’ এবং চাকরির সুযোগ করে দেওয়ায় ‘মাদার তেরেসা’ নামের দুটি উপাধি নিয়ে তা প্রচারের জন্য সাইবার টিমকে কাজে লাগান। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকার জন্য এবং হেলেনা জাহাঙ্গীরের উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তার এই সাইবার টিম কাজ করতো বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026