1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

প্রধানমন্ত্রীর ফেলোশিপ পাবেন ৫৫ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে

এসডিজি অর্জনের জন্য জনপ্রশাসনের সক্ষমতা জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ে বিভিন্ন খাতের মোট ৫৫ জন বিদ্বান ব্যক্তি প্রধানমন্ত্রীর ফেলোশিপ পাবেন।
বৃহস্পতিবার জারি করা এক গেজেটে বলা হয়েছে, বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত মাস্টার্স কোর্সের ৪০ জন এবং পিএইচডি কোর্সের ১৫ জন প্রার্থী এই বৃত্তি পাবেন।
এই বৃত্তি পেতে প্রতিটি আবেদনকারীকে প্রথমে তাদের নিজস্ব সক্ষমতা অনুসারে বিশ্বের ১০০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটিতে ভর্তি হতে হবে।
ভর্তি নিশ্চিত হয়ে গেলে, তবেই কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) অধীনে বৃত্তির জন্য আবেদন করতে পারেন।
এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাবাতনিক স্কুল অফ গভর্নমেন্টে মাস্টার অফ পাবলিক পলিসি (এমপিপি) অধ্যয়নের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে ‘প্রধানমন্ত্রীর ফেলোশিপ’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার তিনি বলেন, আমাকে ফেলোশিপ প্রদানের জন্য আমি জিআইইউ-র কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, অক্সফোর্ডে পড়াশোনা করার সুযোগ তার আজীবনের স্বপ্ন পূরণ।
ব্যারিস্টার ফরহাদ তার নেতা ও অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গত আড়াই বছর ধরে তাঁর সেবা করা সুযোগ লাভ আমার পরম সৌভাগ্যের বিষয়।
ফরহাদ আরও বলেন, তিনি তার পথপ্রদর্শক এবং পরামর্শদাতা সজীব ওয়াজেদ জয় এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের কাছে চিরকৃতজ্ঞ যারা আমাকে সর্বদা ক্রমাগত উন্নতি করতে এবং ‘আমার সেরা সংস্করণ’ হতে উৎসাহিত করেছেন।
২০১৯ সালের ২৩ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন। এই নিয়োগের আগে তিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সঙ্গে বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণের কাজ করেছেন।
২০১৫ সালে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহকারী সম্পাদক করা হয় এবং এরপর তিনি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ও প্রচার বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি হংকং বিশ্ববিদ্যালয় (সম্পূর্ণ বৃত্তি প্রাপ্ত) থেকে এলএলএম (মানবাধিকার) এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন।বাসস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026