1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ হেলেনার বিরুদ্ধে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৪৭ বার দেখা হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার সন্ধা ৭টা ৫০ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয়। এ সময় গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়েছে, আসামি গোপনে সরকার বিরোধী কার্যকলাপ ও পরিকল্পনায় লিপ্ত রয়েছে। তা ছাড়া আসামির সাথে কোন সন্ত্রাসী গোষ্ঠী এবং মহলের যোগাযোগ রয়েছে, যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার সাথে জড়িত সন্ত্রাসী গোষ্ঠী এবং মহল সম্পর্কে তথ্য প্রদানে অনীহা প্রকাশ করে।

রিমান্ড আবেদনে আরও বলা হয়েছে, আসামি (হেলেনা জাহাঙ্গীর) অনলাইন ভার্চ্যুয়াল প্লাটফর্ম ব্যবহার করে সরকরের বিভিন্ন মন্ত্রী, এমপি ও দেশের সম্মানিত নাগরিকদের বিরুদ্ধে ‘কটূক্তি করে’ ‘সরকারের ভাবমূর্তি ও দেশের ভাবমূর্তি নষ্ট করছেন’। এ সময় তিনি মিথ্যা, মানহানি তথ্য প্রকাশ ও প্রচার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো কাজে লিপ্ত আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা পর তাদের নির্দেশে বৃহস্পতিবার রাতে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে দুটি স্মার্ট ফোন জব্দ করা হয়। যেখানে Helana Jahangir নামে তার ফেসবুকে এসব তথ্যের প্রমাণ পাওয়া গিয়েছে।

তা ছাড়া আবেদনে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ২৪(খ); ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি এর ১(বি); ২০০১ সালের বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০১০) এর ৩৪ (খ); ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন এর ৩৪(খ) ধারায় একাধিক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026