1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বাংলাদেশে প্রথমবারের মতো আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে

বাংলাদেশে ভ্যাট নিবন্ধনর পর প্রথমবারের মতো ফেসবুক প্রায় আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে। এর আগে চলতি মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত হয় ফেসবুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, সরকারি কোষাগারে জমা পড়েছে ফেসবুকের এ টাকা। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছে প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ।

গত ১৩ জুন ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। ফেসবুক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো গুগল, আমাজন ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায়, বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই।

২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়। মাইক্রোসফট আগামী আগস্টে রিটার্ন দেওয়া শুরু করবে। এ ছাড়া আমাজন ও গুগলও আগস্ট মাস থেকে রিটার্ন দেবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026