1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সাইবার হামলা নিয়ে বাইডেনের হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দেশে সাইবার হামলা বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলাকারী শক্তিধর দেশের বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র।

গত মঙ্গলবার জো বাইডেন এ কথা বলেন। বাইডেনের এ মন্তব্য চীন ও রাশিয়া থেকে ওয়াশিংটনের ওপর ক্রমবর্ধমান সাইবার হামলার বিষয়টিতে আলোকপাত করে।

যুক্তরাষ্ট্র নেটওয়ার্ক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সোলারউইন্ডস, কলোনিয়াল পাইপলাইন কোম্পানি, মাংস প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান জেবিএস, সফটওয়্যার প্রতিষ্ঠান কাসেয়ার মতো প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনার পর বাইডেন প্রশাসনের কাছে সাইবার নিরাপত্তার বিষয়টি শীর্ষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এসব সাইবার হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে খাদ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব পড়েছিল।

বাইডেন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় ভ্রমণের সময় প্রায় আধ ঘণ্টা বক্তৃতা করেন। তিনি বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার সম্ভাবনার চেয়ে আরও বেশি। বড় শক্তিধর দেশের সঙ্গে যুদ্ধ লাগতে পারে। সাইবার হামলার আশঙ্কা ক্রমেই বাড়ছে।’

এর আগে গত ১৬ জুন জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠক করেছিলেন জো বাইডেন, যাতে ওয়াশিংটনের পক্ষ থেকে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি তালিকা দেওয়া হয়। এসব স্থাপনায় রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হামলা থেকে বিরত থাকার কথা বলা হয়।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ওই বৈঠকের পর থেকে বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা দল ক্রেমলিনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাইবার আক্রমণ রোধে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার যে অভিপ্রায় জানিয়েছেন, সে প্রসঙ্গ তুলে ধরে চীনের পক্ষ থেকেও ঝুঁকির কথা তুলে ধরেন বাইডেন। বাইডেন তাঁর বক্তব্যে মার্কিন গোয়েন্দা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মার্কিন গোয়েন্দারা যে কাজ করেন, তাতে তাঁর আত্মবিশ্বাস বাড়ে। তিনি তাঁদের ওপর কোনো রাজনৈতিক চাপ বাড়িয়ে দেবেন না।রয়টার্স

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026