1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ফেসবুকের বিকল্প ‘যোগাযোগ’ আসছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৪৪ বার দেখা হয়েছে
ফেসবুকের বিকল্প ‘যোগাযোগ’ আসছে
Privacy setting shortcuts are displayed on Apple Inc. iPhone 6 smartphone screen as a FaceBook Inc. logo is seen in this arranged photograph taken in London, U.K., on Friday, May, 15, 2015. Facebook reached a deal with New York Times Co. and eight other media outlets to post stories directly to the social network's mobile news feeds, as publishers strive for new ways to expand their reach. Photographer: Chris Ratcliffe/Bloomberg via Getty Images

নিজস্ব প্রতিবেদক
দেশে ফেসবুকের বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি হচ্ছে উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে নির্মাণাধীন এই প্ল্যাটফর্মটির নাম দেয়া হচ্ছে ‘যোগাযোগ’। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা তথ্য-উপাত্ত ও যোগাযোগের জন্য নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস ও গ্রুপ তৈরি করতে পারবে। উদ্যোক্তাদের বিদেশনির্ভর হতে হবে না।

শনিবার ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজিত এন্ট্রাপ্রেনিউরশিপ মাস্টারক্লাসের দ্বিতীয় সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী।

আইসিটি বিভাগের উদ্যোগে ভিডিও কনফারেন্সের প্ল্যাটফর্ম জুমের বিকল্প ‘বৈঠক’ তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া নিজস্ব যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ‘আলাপন’ নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। পাশাপাশি স্ট্রিমিংসহ নিজেদের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন তিনি। করোনা প্রতিরোধে ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

নতুন প্ল্যাটফর্মটি ব্যবহার করে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম উপকৃত হবে বলে অনুষ্ঠানে জানান আইসিটি প্রতিমন্ত্রী। ঝুঁকি নেয়ার সাহস থাকাই উদ্যোক্তা হওয়ার প্রথম চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026