1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, অন্য বোর্ডে যথারীতি চলবে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেলপথ নিমজ্জিত, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত এবং তেলের বাজারে অস্থিরতা পাহাড় ধসের শঙ্কা: সাজেক ভ্যালিতে পর্যটন সাময়িক বন্ধ ঘোষণা হরমুজ প্রণালিতে মার্কিন বিমান হামলা, তীব্র উত্তেজনার মুখে মধ্যপ্রাচ্য আরব সাগরে ৫ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ, চলছে তল্লাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচিতে আটকে পড়া ১০৮ পর্যটক নিরাপদে উদ্ধার আয়াতুল্লাহ খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে ইরানের রাষ্ট্রপতি, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা খাদ্যপণ্যের দাম কমায় জুনে সার্বিক মূল্যস্ফীতি হ্রাস সিলেটে মার্কিন বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাণিজ্যমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

৭০টি পর্ন ভিডিও উদ্ধার, ফেঁসে যাবেন শিল্পাও!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

বলিউড অভিনেত্রী শিল্প শেঠির স্বামীর পর্ন ভিডিও কেলেঙ্কারিতে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। রাজ কুন্দ্রার পর্ন ভিডিও কেসে নতুন তথ্য এসেছে মুম্বই পুলিশের হাতে।

বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে রেড করে পুলিশ। আর তারপরই তাদের হাতে উঠে আসে ৭০টি পর্ন ভিডিও। এগুলো বিভিন্ন প্রোডাকশন হাউজের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন রাজের প্রাক্তন পিএ উমেশ কামাত। রাজ ও উমেশের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে জানা গেছে গুগল প্লে স্টোর থেকে হটশটস অ্যাপ সরিয়ে দেয়ার পর তারা এই ভিডিওগুলো রাখার আরো সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন। সাথে, সফট পর্ন ভিডিও তৈরির পরিকল্পনাও করছিলেন তারা।

রাজ-শিল্পার বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। যা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই পর্নোগ্রাফি ভিডিও রাজ কুন্দ্রার ইউকের কোম্পানি কারনিনে পাঠানো হত কি না। ভিয়ান ইন্ডাস্ট্রিসে অফিস এবং জেএল স্ট্রিম-এর অফিসে তল্লাসি চালিয়েও রাজ কুন্দ্রা এবং তার ভায়রাভাই প্রদীপ বকসীর ব্যাপারে বেশ কিছু তথ্য এসেছে পুলিশের হাতে। যেখানে তারা কারনিন অ্যাপে আপলোড হওয়া পর্ন ক্লিপের সাবস্ক্রিপশন পেমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আর সেখান থেকেই পুলিশের হাতে তথ্য উঠে এসেছে রাজ জানতেন হটশটস অ্যাপে যে ভিডিও আপলোড করা হয় তা বেআইনি।

২০২০ সালের শেষের দিকে গুগল প্লে স্টোর ও অ্যপেলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয়া হয়েছিল হটশটস অ্যাপ। যা নিয়ে ই-মেইলে খারাপ খবর হিসেবে এটাকে জানিয়েছিলেন প্রদীপ বকসী। উত্তরে রাজ লিখেছিলেন, ‘কোনো চিন্তা নেই। প্ল্যান বি-র কাজ শুরু হয়ে গিয়েছে। খুব বেশি হলে ২-৩ সপ্তাহের মধ্যেই নতুন অ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়ড প্ল্যাটফর্মে লাইভ হয়ে যাবে।’

উমেশের সাথেও এই নিয়ে কথা বলেছিলেন রাজ। হোয়াটস অ্যাপ চ্যাটে লিখেছিলেন, ‘বিএফ শুরু হওয়ার আগে চেষ্টা করে দেখা যাক যেভাবেই হোক এইচ্সকে চালু রাখার। আপাতত অত্যধিক বোল্ড ভিডিওগুলো সরিয়ে নেয়া যাক।’

মুম্বই পুলিশের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, এই চক্রের মূল মাথা রাজই। আর তার বিরুদ্ধে ক্রাইম ব্রাঞ্চের হাতে যথেষ্ট প্রমাণও রয়েছে। তবে, সাথে একটা প্রশ্নও উঠছে, সত্যি কি এই ব্যাপারে কিছু জানতেন না শিল্পা। বাড়িতে থাকা পর্ন ভিডিওগুলোও কী করে তার অজানা থাকতে পারে!
সূত্র : হিন্দুস্তান টাইমস

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026