1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় দেশগুলোকে আহ্বান রাষ্ট্রপতির | Boishakhi Online

অনলাইনে ২৭৩৫ কোটি টাকার পশু বিক্রি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকপবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনলাইন পশুর হাটে ১৯ দিনে ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি পশু বিক্রি হয়েছে। যার মূল্য ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকা।

অনলাইন পশুর হাটের শেষ দিনে আজ মঙ্গলবার ২৬ হাজার ৬৮১টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড হয়েছে। বিক্রি হয়েছে ৩৮ হাজার ১৫১টি পশু। ৩১১ কোটি ১ লাখ ৫৭৯ টাকায় এসব পশু বিক্রি হয়েছে।

গতকাল সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

২ জুলাই থেকে অনলাইনে কোরবানির পশুর তথ্য আপলোড ও বিক্রির তথ্য জানিয়ে আসছিল অধিদপ্তরটি। আজকের পর থেকে এ তথ্য তারা আর প্রকাশ করবে না।

এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দেবাশীষ দাশ প্রথম আলোকে জানান, ‘সরকারি উদ্যোগে মোট ১৯ দিন অনলাইন পশুর হাট পরিচালিত হয়েছে। আগামীকাল বুধবার ঈদ হওয়ায় আজকের পর থেকে কোরবানির পশুকে কেন্দ্র করে আমাদের অনলাইন কার্যক্রম থাকছে না।’

প্রাণিসম্পদ অধিদপ্তর ১ হাজার ৭৬৮টি অনলাইন হাট পর্যবেক্ষণ করেছে। তার মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হয়েছে ৬০২টি, বাকিগুলো বেসরকারি উদ্যোগে।
অধিদপ্তরটি বলছে, ২ থেকে ২০ জুলাই পর্যন্ত ১৯ দিনে অনলাইনে ২ লাখ ৯৬ হাজার ৭১০টি গরু/মহিষ এবং ৯০ হাজার ৮৬৯টি ছাগল/ভেড়া বিক্রি হয়েছে। এসব পশু বিক্রি হয়েছে মোট ২ হাজার ৭৩৫ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026