1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সকল ই-কমার্স কম্পানির ব্যবসায়িক মডেল যাচাই করবে সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা কম্পানিকে বিজনেস আইডেনটিফিকেশন নাম্বার (বিআইএন) সংগ্রহ করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব। এ ছাড়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আলোচনা-সমালোচনার মুখে থাকা ইভ্যালি, ধামাকা শপিং, আলেশা মার্টসহ দেশের বিভিন্ন ই-কমার্স কম্পানির ব্যাবসায়িক মডেলগুলো যাচাই করবে সরকার।

গতকাল রবিবার ই-কমার্স কম্পানিগুলো নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি বৈঠক শেষে এ কথা বলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্যসচিব জানান, যেসব কম্পানি সম্প্রতি চালু হওয়া ই-কমার্স নীতিমালা মানবে না, তাদের কারণ দর্শানোর নোটিশ দেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয় তাদের বিজনেস মডেলগুলোও পর্যালোচনা করবে। কোনো প্রতিষ্ঠানের বিজনেস মডেল যদি দেশের চলমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যসচিব জানান, বর্তমানে দেশে ব্যবসা করা সব ই-কমার্স কম্পানিকে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধন করে বিআইএন নাম্বার সংগ্রহ করতে হবে। কেউ বিআইএন নিতে ব্যর্থ হলে বিটিআরসির মাধ্যমে তাদের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করা কম্পানিগুলোকেও এ নাম্বার সংগ্রহ করতে হবে বলে তিনি জানান।

এ ছাড়া নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পুরনো গ্রাহকদের দেনা পরিশোধ না করতে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ের ওই বৈঠকে। ইভ্যালিসহ অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মগুলো যদি নির্ধারিত সময়ের মধ্যে পণ্য ডেলিভারি বা রিফান্ড না করে তাহলে তাদের বিরুদ্ধে গ্রাহকদের মামলা করার পরামর্শ দেন বাণিজ্যসচিব।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও ই-ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

kalerkantho

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026