1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

এবার মনের ভাষা বুঝে কাজ করবে কম্পিউটার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

মনের ভাষা বুঝে স্বয়ংক্রিয়ভাবে চলবে কম্পিউটার। অবিশ্বাস্য মনে হলেও এ কাজে সফল হয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী এ দাবি করেছেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যার সামনে পক্ষাঘাতগ্রস্ত বা বোবা মানুষকে বসিয়ে পর্যবেক্ষণ করলে তার মনের কথা ভেসে উঠবে কম্পিউটারের পর্দায়। বুধবার এমন দাবিই করেছেন তারা।

গবেষকরা বলছেন, মানুষের মস্তিষ্কের গতিবিধি পর্যবেক্ষণ করতে এই যন্ত্র ব্যবহার করে তাদের ভাবনা জানা সম্ভব। তাদের মতে, গাণিতিক সূত্র ও কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে মস্তিষ্কের কার্যকলাপকে শব্দে রূপান্তর করা সম্ভব।

মনের ভাষা বুঝতে সক্ষম একটি যন্ত্রের নকশাও তৈরি করেছেন ওই গবেষকরা। ওই যন্ত্র এবং সহায়ক কম্পিউটার প্রোগ্রাম একসঙ্গে মস্তিষ্কের চিন্তাভাবনাকে রূপান্তর করে কিছু ধ্বনি ও শব্দে প্রকাশ করবে। তবে পুরো বিষয়টি এখনো পরীক্ষা ও পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে। গবেষক দলের প্রধান ডাক্তার এডওয়ার্ড চ্যাঙ জানিয়েছেন, তাদের আবিষ্কৃত ডিভাইসটির নাম ‘স্পিচ নিউরোপ্রস্থেটিক’।

এই ডিভাইসটি মানুষের মস্তিষ্কের ডিকোডগুলোকে নিয়ন্ত্রণ করে ভোকাল ট্র্যাক্ট, ঠোঁট, চোয়াল, জিহ্বা এবং উপজিহ্বার ক্ষুদ্র পেশিগুলোর নড়াচড়া পর্যবেক্ষণের মাধ্যমে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলোকে চিহ্নিত করবে।

আবিষ্কৃত ডিভাইসটি পরীক্ষার জন্য ৩০ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী যুবকের মাথায় স্থাপন করেছিলেন। ১৫ বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হওয়া এই যুবকটি কী বলছে বা বলতে চায় এমন প্রায় ৫০টি শব্দ কম্পিউটারে ভেসে উঠল, যেগুলো দিয়ে অন্তত এক হাজার বাক্য তৈরি সম্ভব।

‘পানি’, ‘ভালো’, ‘বিদায়’, ‘গরম’, ‘ঠাণ্ডা’ প্রভৃতি শব্দ ছিল ওই তালিকায়। লোকটিকে প্রশ্ন করা হয়েছিল, আজ তুমি কেমন আছ? কম্পিউটার উত্তরে লিখে দিল, আমি ভালো আছি। তিন থেকে চার সেকেন্ডের মধ্যে কম্পিউটারে তার উত্তরগুলো ভেসে আসছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026