1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ডিজিটাল হাটে পাবেন কোরবানির ২৪১টি হাটের পশু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকহাটে না গিয়ে নিজেকে নিরাপদ রেখে ঘরে বসে কোরবানি পশু কেনার সুবিধার্থে দেশব্যাপী ডিজিটাল হাটের উদ্বোধন হলো আজ মঙ্গলবার। আইসিটি ডিভিশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) যৌথ ব্যবস্থাপনায় এই অনলাইন হাট পরিচালিত হবে।

অনলাইনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, এই ডিজিটাল হাটের মাধ্যমে একদিকে বিক্রেতারা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ক্রেতারা পাবেন সঠিক পশু ক্রয়ের নিশ্চয়তা। হাটে না গিয়ে নিজেকে নিরাপদ রেখে ঘরে বসে কোরবানির পশু পাওয়ার সুবিধা রাখা হয়েছে এখানে। কারণ, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে।

সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, দেশের ১ হাজার ৮৪৩টি অনলাইন শপের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ২৪১টি হাট একটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। এতে ই-ক্যাব ও একশপ সার্বিক সহযোগিতা করছে। তিনি ডিজিটাল হাটকে নিরাপদ সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বলে অভিহিত করেন। অনুষ্ঠান উদ্বোধন শেষে আইসিটি প্রতিমন্ত্রী স্ক্রো সেবার মাধ্যমে একটি গরু কেনেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বলেন, ‘গত বছর আমাদের ১ কোটি ১৮ লাখ কোরবানির পশুর চাহিদা ছিল। কিন্তু করোনার কারণে বিক্রি হয়েছে ৯৪ লাখ পশু। চলতি বছর ১ কোটি ১৯ লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে। এ বছর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা রেকর্ডসংখ্যক পশু অনলাইনে বিক্রি করতে পারব।’

এটুআইয়ের প্রকল্প পরিচালক আবদুল মান্নান, এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ন, ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, আইসিটি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম প্রমুখ বক্তব্য দেন।

ডিজিটাল হাটের ঠিকানা https://digitalhaat.net/ । কলসেন্টার থেকে কল করে যেকোনো তথ্য জানতে ও অভিযোগ করতে 09614102030 নম্বরে কল করতে পারবেন ক্রেতা ও বিক্রেতারা। ঈদের আগের দিন পশু ডেলিভারি দেওয়ার শেষ তারিখ। একই শহরে হলে বিক্রেতারা ঈদের আগের দিন পর্যন্ত পশু বিক্রি করতে পারবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026