1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন এলপিজির সংকট নেই, মজুদ-সরবরাহ পরিস্থিতিও ভালো: মন্ত্রীকে অপারেটররা রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ

চেয়ারম্যান খাতা নিয়ে বসেন, এমডির ইন্টারভিউয়ের খরচ ৪২ লাখ টাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

জামাল উদ্দীন

ব্যাংকিং খাতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দ্বন্দ্ব পুরনো। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পৃথক কিছু স্বাধীনতা দেওয়া হয়। নিষেধ রয়েছে দৈনন্দিন কাজে পরিচালনা পর্ষদের হস্তক্ষেপ করা যাবে না। বাস্তবে কি তাই হচ্ছে? কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো বলেছে, একেক ব্যাংক একেক স্টাইলে চলছে। কোনো কোনো ব্যাংক রয়েছে যেখানে ‘সিস্টেম’ করে একই ব্যক্তি দীর্ঘদিন চেয়ারম্যান পদে রয়ে যাচ্ছেন। কোনো কোনো ব্যাংকে চেয়ারম্যান রোজ এসে ‘খাতা’ খুলে বসেন। ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ডাকেন। কাকে ঋণ দিতে হবে, কাকে দেওয়া যাবে না—সেই নির্দেশনা দেন। তার খাতার তালিকার ব্যত্যয় ঘটলেই এমডি সাহেবের আর নিস্তার নেই। কোনো কোনো ব্যাংকে উদ্যোক্তা বা চেয়ারম্যানকে টাকা পাইয়ে না দিলে ঐ এমডির চাকরিও থাকে না। প্রথম প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের এক এমডিকে পদত্যাগ করতে হয়েছিল। কারণ, তিনি উদ্যোক্তার ছেলেকে সন্তুষ্ট করতে পারেননি।

কোনো কোনো ব্যাংক রয়েছে যেখানে এমডিদের চেয়ারম্যান বা উদ্যোক্তাদের চাহিদামতো টাকা দিতে হয়। এই টাকা এমডিকে জোগাড় করতে হয় গ্রাহকদের কাছ থেকে। কোনো গ্রাহকের নামে ঋণ হিসাব চালু করে তার পুরোটা কিংবা অংশ বিশেষ দিয়ে দিতে হয়। বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কয়েক জন গ্রাহক এখন ঐ ঋণ হিসাবের সুদ, দণ্ডসুদে জর্জরিত। আর পরিচালকদের বেনামি ঋণ তো আছেই।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026