1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

সব সরকারি অফিসের কাজ ভার্চ্যুয়ালি করার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের সময় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজগুলো ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ রোববার সব সচিবের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যতিক্রম হিসেবে সব জরুরি অফিস ও সেবা কার্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় সব সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চ্যুয়ালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত তা চলার কথা।

সরকার আগেই বলেছে, চলমান বিধিনিষেধের পরিস্থিতি পর্যালোচনা করে ঈদের সময় বিধিনিষেধের কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026