1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কলেজছাত্রী ধর্ষণের ভিডিও ফেসবুকে, যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

মদন (নেত্রকোনা) প্রতিনিধিপ্রেমিকাকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ও স্থির চিত্র ধারণ করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত আমিরুল মিয়া (২৪) নামক ওই যুবককে গাজীপুর জেলার গাছা থানার জয়বাংলা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। আমিরুল আটপাড়া উপজেলার হরিপুর গ্রামের আনজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আমিরুলের মামার বাড়ি মদন উপজেলার জয়পাশা গ্রামে। সেখানে বেড়াতে আসার সুবাধে স্থানীয় কলেজছাত্রীর সঙ্গে ২০১৮ সালে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে বিভিন্ন গেস্ট হাউজে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

এরপর ধর্ষণের স্থির চিত্র ও ভিডিও মোবাইলে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। এক মাস আগে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। গত ২৫ জুন মেয়েটির মা বাদী হয়ে আমিরুলকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, কলেজছাত্রীর মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আমিরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে থাকে নেত্রকোনার জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026