1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

লকডাউনে রাস্তায় নাটকের শুটিং, পরিচালকসহ ১২ জনকে নেয়া হলো থানায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৯২ বার দেখা হয়েছে

লকডাউনে রাস্তায় শুটিং করায় বেশ কয়েকজন শিল্পীকে রাজধানীর খিলগাঁও থানা পুলিশ আটক করে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, পরিচালক নাসির উদ্দিন মাসুদ ১২ জনের মতো অভিনয়শিল্পী নিয়ে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিং করছিলেন। এ সময় প্রচুর ভিড় জমে যায়। পরে খিলগাঁও থানা পুলিশ তাদের নিয়ে আসে থানায়। এদের মধ্যে পরিচালক নাসিরউদ্দিন মাসুদসহ নাটকের চিত্রগ্রাহক ও কলাকুশলীরা ছিলেন। পুলিশ শুটিঙের অনুমতির কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।

সোমবার সন্ধ্যায় খিলগাঁও থানায় অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর যান। তিনি বলেন, ‘আমি ঘটনা শুনে থানায় ছুটে যাই, পরে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার সহযোগিতায় মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনি।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের সি ব্লকে শুটিংয়ের সময় ভিড় হওয়ায় পরিচালকসহ ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।অনুমতির কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউজের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে তবে কেউ কেউ বিধি ভেঙে লকডাউনের মধ্যে রাস্তা-ঘাটেও শুটিং করছেন বলে শোনা যাচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026