1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৩৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগযোগ ইউনিয়নের (আইটিউ) সাইবার নিরাপত্তা সূচক–২০২০ এ বাংলাদেশের অবস্থান এখন ৫৩তম।

মঙ্গলবার (২৯ জুন) ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে। ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির বিবেচনা করে এ সূচক প্রকাশ করা হয়। এতে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ ৮১ দশমিক ২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম।

প্রকাশিত ওই সূচকে জানা গেছে, বাংলাদেশ, বেনিন, রুয়ান্ডা এবং তানজানিয়ার মতো বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে, যারা শক্তিশালী সাইবার নিরাপত্তা প্রতিশ্রুতিশীল অবস্থান দেখাতে পেরেছে।
আইটিইউয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ পয়েন্ট পেয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৯৯ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব এবং ৯৯ দশমিক ৪৮ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে ইউরোপের দেশ এস্তোনিয়া।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান ১১তম। ৯৮ দশমিক ৫২ স্কোর নিয়ে এ অঞ্চলে প্রথম অবস্থানে আছে কোরিয়া, সিঙ্গাপুর। মালয়েশিয়া ও জাপান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। ভারত আছে ৪ নম্বর অবস্থানে। পাকিস্তানের অবস্থান ১৪ নম্বরে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026