1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মোবাইল ইন্টারনেট : এক বছরে গতি বেড়েছে ১.৮৪ এমবিপিএস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

সাইফ আহমাদ মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩তম। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বের অন্যান্য দেশ মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের মে মাস শেষে মোবাইল ইন্টারনেটের গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

অনলাইনে ইন্টারনেটের গতি দেখা যায়, এমন একটি জনপ্রিয় ওয়েবসাইট স্পিডটেস্টের গ্লোবাল ইনডেক্সের তথ্যানুযায়ী, গত এক বছরে দেশে মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে ১ দশমিক ৮৪ এমবিপিএস। গত বছরের মে মাস শেষে মোবাইল ইন্টারনেটে গড়ে ১০ দশমিক ৬৯ এমবিপিএস গতিতে ডাউনলোড করা যেত। চলতি বছরের মে মাস শেষে তা বেড়ে হয়েছে ১২ দশমিক ৫৩ এমবিপিএস। স্পিডটেস্টের তথ্য বলছে, গত এক বছরে মোবাইল ইন্টারনেটে ডেটা আপলোডের গতি বেড়েছে ১ দশমিক ২৪ এমবিপিএস। বর্তমানে ৭ দশমিক ৮৫ এমবিপিএস গতিতে ডেটা আপলোড করতে পারেন একজন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে একমাত্র আফগানিস্তানের ইন্টারনেটের গতি-ই ধীর। মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪ নম্বরে। বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থা কেবল যথাক্রমে সোমালিয়া, ভেনেজুয়েলা ও আফগানিস্তানের। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া (১০৪), আফ্রিকার উগান্ডার (১২২) মতো দেশও মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে!

বর্তমানে মোবাইল ইন্টারনেটের ল্যাটেন্সি (মোবাইল ফোনের সংকেত ইন্টারনেট সার্ভারে পৌঁছানোর সময়) ৪৮ এমএস যা গত বছরের মে মাস শেষে ছিল ৪২ এমএস। বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থা কেবল যথাক্রমে সোমালিয়া, ভেনেজুয়েলা ও আফগানিস্তান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026