1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

অবিশ্বাস্য! ৪৮ হাজার কোটি টাকার কোম্পানি অথচ নেই কোনও অফিস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৭৫ বার দেখা হয়েছে

আলোচনার আরেক নাম জনি বাউফারহাটের অনলাইন কনফারেন্স হোস্টিং প্ল্যাটফরম হোপিন। অল্প দিনে সাফল্যে অন্যন্য উচ্চতায় পৌঁছেছে এই কোম্পানি। অবিশ্বাস্য হলেও সত্য যে হাজার হাজার কোটি টাকার এই কোম্পানির নেই কোনো স্থায়ী অফিস। যার সব কৃতিত্ব যুক্তরাজ্যের ২৭ বছর বয়সি বিলিয়নিয়ার সিইও জনি বাউফারহাটের। এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা গেছে, মাত্র দুই বছরেই কোম্পানির মূল্য গিয়ে দাঁড়াল ৫.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে (৪.০৫ বিলিয়ন পাউন্ড), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার কোটি টাকার সমান। বিশাল এই কোম্পানির কর্মী সংখ্যা ৫০০-এর বেশি, তারপরও নেই কোনো স্থায়ী অফিস। এমনকি যারা কাজ করেন তাদের অনেকের সঙ্গে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনি বাউফারহাটের সাক্ষাৎ হয়নি।

বিবিসি বলছে, কোম্পানির স্থায়ী কোনো অফিস না থাকার বিষয়টি তেমন একটা আমলেই নেন না জনি, এমনকি তার স্থায়ী কোনো বাড়িও নেই। স্পেনের বার্সেলোনায় এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া নেওয়া অফিস থেকে ডিজিটাল এই যাযাবর বলেন, স্থায়ী কোনো অফিস না থাকার কারণে আমরা এমন কাজ করতে পারি, যা অন্য কোম্পানিগুলো পূর্বে করতে পারেনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুন যুক্তরাজ্যে অনলাইন কনফারেন্স হোস্টিং প্ল্যাটফরম হোপিন মাত্র ছয় কর্মী নিয়ে যাত্রা শুরু করেন। এরপর তাদের জন্য আশীর্বাদ হয়ে আসে মহামারী করোনাভাইরাস। ২০২০ সালে হোপিন জাতিসংঘ, ন্যাটো, স্ল্যাক এবং ইউনিলিভারের মতো প্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজারের বেশি ইভেন্ট হোস্ট করেছে। যা তার কোম্পানিকে সাফল্যের অন্য মাত্রা দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026