1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

টিকটক মালিকের আয় একবছরে বেড়ে দ্বিগুণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

স্মার্ট-হিট ভিডিও অ্যাপ টিকটকের মালিকানা চীনা সংস্থা বাইটড্যান্স গত বছরে দ্বিগুণ উপার্জন করেছে বলে একটি মেমোতে প্রকাশ পেয়েছে। ২০২০ সালে তাদের রাজস্ব এক লাফে ১১১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি মেমো প্রকাশ করার পর দেখা যায়, ২০২০ সালে তাদের রাজস্ব এক লাফে ১১১ শতাংশ বেড়ে ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে (২৪ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড) পৌঁছেছে।

মেমোটিতে আরো দেখা যায়, গত বছরের ডিসেম্বরে সারা বিশ্বে এই প্ল্যাটফর্মে মাসিক ১ দশমিক ৯ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী ছিল। এছাড়াও বাইটড্যান্সের বার্ষিক মূল লভ্যাংশ ৯৩ শতাংশ বেড়ে ১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে একই সময়ে তাদের ৪৫ বিলিয়ন ডলার নেট ক্ষতিও হয়েছে।

টিকটকের ব্যাপক জনপ্রিয়তা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সরকার টিকটকের ব্যাপারে সূক্ষ্ম বিশ্লেষণ করেছে। চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করেছেন যেখানে চীনা অ্যাপগুলোকে ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখার জন্য চাপ দেয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026