1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা মাহাথির মোহাম্মদের স্ত্রীর মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক নেত্রকোনায় প্রথমবারের মতো বিশ্ব পর্যটন দিবস উদযাপিত কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’, সাবেক কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ‘ভেরিফিকেশন’ হচ্ছে: মন্ত্রী সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

‘১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেগা প্রজেক্টের মাধ্যমেই সরকার মেগা লুটপাট চালাচ্ছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা।

মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে মেগা লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। লুটপাটের রাজত্ব কায়েম করেছে সরকার। এখন বিভিন্ন স্থানে বড় বড় গেট নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের গেট নির্মাণে বড় বড় ব্যয় ধরা হচ্ছে। অথচ এখন আমাদের প্রয়োজন ছিলো ক্লাসরুম সংস্কার করা।

বয়সের কারণে মির্জা ফখরুলের মতিভ্রম ঘটেছে: তথ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের করুণ অবস্থা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত কোভিড-১৯ টিকার নিশ্চয়তা নেই। এই টিকার নিশ্চয়তা হবেও না। কারণ, স্বাস্থ্যখাতের সঙ্গে যারা জড়িতরা এত বড় দুর্নীতি করছে যে, তারা মানুষের জীবনকে মূল্যহীন করে তুলছে। এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, নেই কোনো মূল্য।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026