1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ঢাবি ভর্তি এবং পরীক্ষার ফরম পূরণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক সম্মান ও মাস্টার্স শ্রেণির বিভিন্ন বর্ষ বা সেমিস্টারে ভর্তি এবং পরীক্ষার ফরম পূরণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। আগামী ২১ জুন থেকে অনলাইনে এসব কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

ঢাবি ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, কমছে মূল্যায়ন নম্বর

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ,বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অবশেষে চা-চপ-সমুচা-সিঙ্গারা নিয়ে মুখ খুললো ঢাবি প্রশাসন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা ভর্তি ও পরীক্ষার ফি ব্যতীত হল এবং বিভাগ বা ইনস্টিটিউটের যাবতীয় পাওনাদি পরীক্ষার পর পরিশোধ করতে পারবেন। করোনা পরিস্থিতি বিবেচনা করে এবার ভর্তির বিলম্ব ফি মওকুফ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা https://student.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

অনলাইনে হবে শেকৃবির চূড়ান্ত পরীক্ষা

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনলাইনে ভর্তি ও পরীক্ষার ফরম ফরম পূরণ সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজিটাল প্রযুক্তিতে আরেক ধাপ এগিয়ে গেলো। ডিজিটালাইজেশনের অগ্রযাত্রায় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন মাইলফলক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026