1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

দেশে ‘৬৪ শতাংশ’ নারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

একটা মোবাইল এবং তার ইন্টারনেট ব্যবস্থা জীবন বদলে দিতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে এখনো নারী-পুরুষের এই সুযোগ পাওয়ার হারে অনেক ব্যবধান আছে। তবে গত কয়েক বছরে সেটি কমছে।

এদিকে দেশের মোট জনসংখ্যার প্রাপ্ত বয়স্ক নারীদের মধ্যে ৬৪ শতাংশ এখন মোবাইলের মালিক এবং তাদের কাছে ইন্টারনেট আছে। মোবাইল টেলিযোগাযোগ শিল্পের বৈশ্বিক সংগঠন জিএসএমএ তাদের একটি জরিপে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

চতুর্থ বার্ষিক ‘জিএসএমএ মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২১’-এর তথ্য থেকে জানা গেছে, নারীদের বিপরীতে বাংলাদেশের ৮৪ শতাংশ পুরুষের মোবাইলে ইন্টারনেট আছে।

অবাক করার বিষয় হলো ভারতের পুরুষেরা বাংলাদেশের থেকে পিছিয়ে, ৭৯ শতাংশ। তবে ভারতীয় নারীরা এগিয়ে আছেন, ৬৭ শতাংশ।

এশিয়ায় ভারত-বাংলাদেশের চেয়ে পিছিয়ে পাকিস্তান। দেশটির ৭৮ শতাংশ পুরুষ মোবাইলের মালিক এবং তারা ডেটা ব্যবহার করেন। সেখানে নারীদের হার ৫২ শতাংশ।

বাংলাদেশে বয়স অনুযায়ী মোবাইলের মালিকানায় জেন্ডার গ্যাপ প্রকট। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে জেন্ডার গ্যাপ ১৭ শতাংশ। এই বয়সী পুরুষদের তুলনায় ৩৯ শতাংশ কম নারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

যাদের বয়স আবার ৫৫ বছরের বেশি তাদের মধ্যে মালিকানার দিক থেকে জেন্ডার গ্যাপ ৪৬ শতাংশ। এই বয়সী পুরুষদের তুলনায় ৮২ শতাংশ কম নারী মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

মোবাইল ইন্টারনেটের সচেতনতার বিষয়ে রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে ৭৫ শতাংশ পুরুষ এবং ৬৬ শতাংশ নারী মোবাইল ইন্টারনেট বিষয়ে সচেতন; কিন্তু সবাই এটি কাজে লাগান না। মাত্র ৩৩ শতাংশ পুরুষ এবং ১৯ শতাংশ নারী তাদের সচেতনতা কাজে লাগান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026