1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

৬ অতিরিক্ত সচিবের রদবদল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বাংলাদেশে জুট করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এম এম তরিকুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে রদবদল করা হয়েছে অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারের ৫ কর্মকর্তার দপ্তর।

বুধবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব রদবদল জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) ফৌজিয়া জাফরীনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রণব কুমার ঘোষকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. সেলিম উদ্দিনকে বিদ্যুৎ বিভাগের বদলি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026